আগরতলা: বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ আজ বলেছেন, চলতি বছরের কেন্দ্রীয় বাজেট ২০২৬ একটি প্রগতিশীল ও সর্বজনসমন্বিত বাজেট, যা দেশের সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে।মন্ত্রী জানান, এ বছরের বাজেটের মোট পরিমাণ ৫৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা বেশি।

তিনি বলেন, এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ‘বিকশিত ভারত ২০৪৭’-এর পথে প্রথম সুসংহত পদক্ষেপ। মাথাপিছু আয় বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, দ্রুত উৎপাদন, বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, মহিলা অংশগ্রহণ বৃদ্ধি, সড়ক ও রেল পরিকাঠামোর সম্প্রসারণ, ই-গভর্ন্যান্সের বাস্তবায়ন, নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা—এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য সরকার, সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।তিনি বলেন চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা। আমাদের মূল মন্ত্র হলো— ‘জাতি আগে, দল ও ব্যক্তি পরে’। দেশের সুরক্ষা সর্বাগ্রে প্রয়োজন।অবকাঠামো উন্নয়নের উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন দেশের ৭০০টি জেলায় ৭০০টি মেয়েদের হোস্টেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মহিলা ক্ষমতায়নের একটি শক্তিশালী উদাহরণ। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কেবল স্লোগান নয় এই বাজেটেই তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য খাতেও বাজেটে উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে।”কৃষি ক্ষেত্র সম্পর্কেও মন্ত্রী জানান কৃষি খাতে পূর্ববর্তী সমস্ত প্রকল্প বজায় রাখা হয়েছে এবং খাদ্য প্রক্রিয়াকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কৃষি খাতে বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৭১ কোটি টাকা।”নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এই খাতে বাজেট ধরা হয়েছে ৩২ হাজার ২১৪ কোটি টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *