প্রতিনিধি : বিলোনীয়া “সানডেস অন সাইকেল” কর্মসূচি ঘিরে বিপুল সাড়া পরিলক্ষিত হয়েছে রাজনগরে। রবিবার সাতসকালেই ছাত্র-যুব মিলে শতাধিক সাইক্লিস্ট একিনপুরের পাঁচ কিলোমিটার সড়কে বাইসাইকেল চালিয়েছেন ।

এই বাইসাইকেল রেলীর মাধ্যমে তারা বার্তা দেয়, সুস্থ দেহ গঠন ও জীবাশ্ম জ্বালানি সাশ্রয়ে নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস গড়ার। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ২০২৪ সালে শুরু হওয়া এই কর্মসূচির আজ ছিল একশতম রবিবার।  মেরা যুবা ভারত দক্ষিণ ত্রিপুরার আয়োজিত এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল “জাতীয় যুব সংস্থা”।

সাইকেল যাত্রার সূচনাপর্বে ছিলেন, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিত নাথ, জেলা পরিষদের সদস্য পরেশ দাস, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবী দাস, যুব নেতা সমীরণ নাথ, মাই ভারতের আধিকারিক নন্দন রায়, জাতীয় যুব সংস্থার সভাপতি লিটন দাস প্রমুখ। গোটা কর্মসূচি ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *